Wednesday, July 11, 2012

হ্যাকার দের হাত থেকে বাঁচতে কিছু সাবধানতা অবলম্বন করুন…


কেমন আছেন আপনারা ? ভালো ত ? আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এটা আর্ন ট্রিক্সে আমার প্রথম পোস্ট।জানি না আপনাদের কেমন লাগবে। চেষ্টা করেছি ভালো কিছু দিতে। আসুন তবে শুরু করা যাক। ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে অনেক সময় আমাদের হ্যাকিংয়ের শিকার হতে হয়। ফলে ই-মেইলের অথবা ফেসবুকের পাসওয়ার্ড চুরি হয়ে যায়। তবে কিছু সাবধানতা অবলম্বন করে অনেকটা নিরাপদ থাকা সম্ভব। চলুন জেনে নেয়া যাক ব্যাপার গুলো…

  • কখনো অপ্রত্যাশীত মেইল থেকে কোন কিছু ডাউনলোড করবেন না। প্রয়োজনে ইমেইলে ভিউ করুন।
  • আপনার পাসওয়ার্ড রিকভারী প্রশ্নের উত্তর গুলো আনকমন বা কঠিন দিন। কখনো নিজের মোবাইল নং ব্যবহার করবেন না।
  • অবশ্যই পাসওয়ার্ড রিকভারী ইমেইল ঠিকানাটি গোপন রাখুন।
  • নোটপ্যাডে তৈরি করা কোনো ফাইল খুলতে সাবধানতা অবলম্বন করুন।
  • অচেনা সন্দেহজনক কোনো ই-মেইল ঠিকানা থেকে মেইল এলে তার উত্তর না দেওয়াই ভালো।
  •  যে কোন ফাইল স্ক্যান করে খুলুন এবং সন্দেহজনক কোনো ফাইল না খুলা ভাল।
  • ব্যক্তিগত কাজে যে ই-মেইলটি ব্যবহার করেন সেটি অপরিচিতদের কাছে প্রকাশ না করা ভাল।
  • মেইলের পাসওয়ার্ডের মাঝে সবসময় সাংকেতিক চিহ্ন ব্যবহার করুন যেমনঃ $ ^ % * & ! ~ ` ? “ \ + ; ‘ { } ইত্যাদি।
হ্যাকাররা সাধারণত গোপন সফটওয়্যারের সাহায্যে যেমন কীলগার এর মধ্যমে অন্যের ব্যক্তিগত তথ্য/পাসওয়ার্ড চুরি করে। অর্থাৎ আপনি যখন ইন্টারনেটে বিভিন্ন সাইটের পাসওয়ার্ড/ইউজারনেম লিখে থাকেন, তখন তার সবই কিবোর্ডে রেকর্ড হয়ে থাকে। তবে আপনি ইচ্ছে করলে মোজিলা ফায়ারফক্সে KeyScrambler Personal নামের একটি অ্যাডঅনের সাহায্যে কিবোর্ডের গোপন রেকর্ড বন্ধ করতে পারেন।
  1. অথবা যদি আপনি কী লগার জাতীয় কিছু SPY এর শিকার হন তবে প্রথমেই Ctrl+Alt+Del চাপুন এবং User Name তালিকা থেকে System ও Local Service ছাড়া সব কিছু একটি একটি করে End Process করুন।
  2. কীলগারটি যদি ডাউনলোড করে থাকেন তবে তা একনই ডিলিট করুন।
  3. Start/Programs/Startup থেকে অপরিচিত বা সন্দেহমূলক প্রোগ্রাম ডিলিট করুন।
  4. এখন My Computer/Tools/Folder Options/View এ ক্লিক করুন।
  5. এর পর My Computer থেকে সবগুলো পাটিশনের System Volume Information নামক হিডেন ফোল্ডারটি ওপেন করুন এবং ভিতরের যত ফাইল এবং যত ফোল্ডার আছে সকল সব ডিলিট করুন। এ সময় অবশ্যই আপনার কম্পিউটার এর এন্টিভাইরাস চালু রাখবেন।
আপনার ফেসবুক এ্যাকাউন্ট এর পাসওয়ার্ড এর প্রতি বেশি লক্ষ থাকতে পারে হ্যাকাররা তাই ফেসবুকের ই-মেইল গোপন রাখুন না হয় আরও ভাল হয় আপনার মোবাইল নাম্বার দিয়ে যদি রেজিস্ট্রেশন ফেসবুক এ্যাকাউন্ট তাহলে মোবাইল নাম্বার দিয়ে লগইন করতে পারবেন তাহলে আর বেশি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবেন।
ধন্যবাদ সবাইকে সময় নিয়ে পোস্ট টা পড়ার জন্য। কোন ভুল ভ্রান্তি হলে নিজ গুনে ক্ষমা করবেন। ভালো থাকবেন। আর হ্যাঁ লেখা টা ভালো লাগলে কিন্তু মন্তব্যের ঘরে জানাবেন। :)

No comments:

Post a Comment

Pingates] Hypersmash.com Get our toolbar! The title of your home page You could put your verification ID in a comment Or, in its own meta tag Or, as one of your keywords Your content is here. The verification ID will NOT be detected if you put it here. FreeWebSubmission.com
SonicRun.com

Meta Tag Generator